university admission 2026
| |

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ইতোমধ্যে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য বা নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে।

এ পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, রুয়েট, এমআইএসটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ জানা গেছে। নিচে বিস্তারিত দেখুন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ এক নজরে

বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষার সময়সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)৫–২৬ ডিসেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)১৭–১৮ ডিসেম্বর ২০২৬
এমআইএসটি১৮–১৯ ডিসেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)১–২৩ জানুয়ারি ২০২৭
বিউপি১–৯ জানুয়ারি ২০২৭
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়২ জানুয়ারী, ২০২৭
কুয়েট৮ জানুয়ারি ২০২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)৮–১৬ জানুয়ারি ২০২৭
রুয়েট১৪ জানুয়ারি ২০২৭*
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)১৬ জানুয়ারি ২০২৭
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)২৪–২৮ জানুয়ারি ২০২৭
শাবিপ্রবি২৬–২৭ জানুয়ারি ২০২৭
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)২৯ জানুয়ারী, ২০২৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)২৯ জানুয়ারি–৮ ফেব্রুয়ারি ২০২৭
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ৫ ডিসেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়১৯-২৭ মার্চ ২০২৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়৫-৭ ফেব্রুয়ারি ২০২৭

* রুয়েটের তারিখটি বর্তমানে সম্ভাব্য সময়সূচি হিসেবে প্রকাশিত হয়েছে।

আরো পড়তে পারোঃ HSC-এর পর কোন ক্যারিয়ার তোমার জন্য সেরা?

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর ২০২৬ – এটি IBA BBA Admission এর জন্য। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবিতে অনলাইনে আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে ১১ থেকে ২৫ নভেম্বর ২০২৬।

আপনার জন্য: উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বেছে নেওয়ার পূর্ণাঙ্গ গাইড

খুলনা বিশ্ববিদ্যালয় (KU)

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬।
• ১৭ ডিসেম্বর — ‘সি’ ও ‘ডি’ ইউনিট
• ১৮ ডিসেম্বর — ‘এ’ ও ‘বি’ ইউনিট

এমআইএসটি (MIST)

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৬।
• ১৮ ডিসেম্বর — ‘সি’ ইউনিট
• ১৯ ডিসেম্বর — ‘এ’ ও ‘বি’ ইউনিট

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)

বিউপি-এর ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭
• ১ ও ৯ জানুয়ারি — FBS
• ২ জানুয়ারি — FASS
• ৮ জানুয়ারি — FST, FET, FMS, FSSS

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭।
• ১ জানুয়ারি — ‘এ’ ইউনিট
• ৮ জানুয়ারি — ‘ই’ ইউনিট
• ১৫ জানুয়ারি — ‘বি’ ইউনিট
• ২২ জানুয়ারি — ‘সি’ ইউনিট
• ২৩ জানুয়ারি — ‘ডি’ ইউনিট
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। (jnu.ac.bd)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি ২০২৭-এ।
• ৮ জানুয়ারি — ‘বি’ ইউনিট
• ৯ জানুয়ারি — ‘সি’ ইউনিট
• ১৬ জানুয়ারি — ‘এ’ ইউনিট
প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

কুয়েট (KUET)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি ২০২৭।
পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে নেওয়ার কথা রয়েছে।

রুয়েট (RUET)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে।
তাই রুয়েটের ক্ষেত্রে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর তারিখ নিশ্চিত করে নেওয়া উচিত।

আরো পড়ুনঃ CSE বনাম EEE- কোনটি বেশি ভালো ক্যারিয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৭।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৭।
• ২৯ জানুয়ারি — ‘সি’ ইউনিট
• ৩০ জানুয়ারি — ‘এ’ ইউনিট
• ৩ ফেব্রুয়ারি — ‘বি১’ উপ-ইউনিট
• ৪ ফেব্রুয়ারি — ‘বি২’ উপ-ইউনিট
• ৫ ফেব্রুয়ারি — ‘বি’ ইউনিট
• ৬ ফেব্রুয়ারি — ‘ডি’ ইউনিট
• ৮ ফেব্রুয়ারি — ‘ডি১’ উপ-ইউনিট

চবির অনলাইন আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৭

  • এ ইউনিটঃ ৫ ফেব্রুয়ারি ২০২৭, সকাল ১১:০০ টা
  • বি ইউনিটঃ ৬ ফেব্রুয়ারি ২০২৭, বিকাল ৩:০০ টা
  • সি ইউনিটঃ ৭ ফেব্রুয়ারি ২০২৭, সকাল ১১:০০ টা

পরীক্ষা হবে কুমিল্লা, চট্টগ্রাম ও রাজশাহীতে। আবেদন শুরু ১৫ নভেম্বর ২০২৬ এবং শেষ হবে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

  • বি ইউনিট – ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ২০২৭
  • সি ও ডি ইউনিট – ভর্তি পরীক্ষা ২০ মার্চ, ২০২৭
  • এ ইউনিট – ভর্তি পরীক্ষা ২৭ মার্চ, ২০২৭

ভর্তিচ্ছুদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

এবারের ভর্তি পরীক্ষাগুলোর সময়সূচি দেখলে বোঝা যায়, ডিসেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত সময়টি ভর্তিচ্ছুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই বিশ্ববিদ্যালয়ভিত্তিক পরীক্ষার তারিখগুলো ক্যালেন্ডারে চিহ্নিত করে প্রস্তুতি নেওয়া ভালো।

বিশেষ করে একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকলে—
• আগে থেকেই পছন্দের বিশ্ববিদ্যালয় ও ইউনিটের তালিকা তৈরি করো;
• আবেদন শুরুর ও শেষ তারিখ আলাদা করে নোট করে রাখো;
• ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন যাচাই করো;
• প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি/তথ্য প্রস্তুত রাখো;
• পরীক্ষার কেন্দ্র ও যাতায়াতের পরিকল্পনা আগে করে রাখো।

এ পোস্টটি অবশ্যই পড়া উচিতঃ বিশ্ববিদ্যালয় নির্বাচন করার ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

মনে রাখবে
উপরের তালিকাটি এ পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি প্রাথমিক বা সম্ভাব্য সময়সূচি। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ অবশ্যই দেখে নিতে হবে। নতুন বিশ্ববিদ্যালয় সময়সূচি প্রকাশ করলে এই তালিকাতেও পরিবর্তন হতে পারে।

You May Like