HSC-এর পর Top 10 Career Choices
| |

HSC-এর পর Top 10 Career Choices: কোন ক্যারিয়ার তোমার জন্য সেরা?

HSC শেষ করার পর একজন শিক্ষার্থীর সামনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো-এখন কী করব?”

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু শুধু কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তা ঠিক করলেই সিদ্ধান্ত শেষ হয়ে যায় না। তার আগেই ভাবতে হয়- কোন বিষয়ে পড়ব, কোন ধরনের পেশায় যেতে চাই এবং ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাই।

বর্তমানে ক্যারিয়ার বেছে নেওয়ার সময় শুধু “কোন চাকরিতে বেতন বেশি” তা দেখলে চলবে না। একটি ভালো ক্যারিয়ারের জন্য প্রয়োজন আগ্রহ, যোগ্যতা, ভবিষ্যৎ সম্ভাবনা, চাকরির বাজার, দক্ষতা অর্জনের সুযোগ এবং নিজের জীবনযাপনের লক্ষ্য- সবকিছুর সমন্বয়।

তাই HSC-এর পর তোমার জন্য কোন ক্যারিয়ার ভালো হতে পারে, তা বুঝতে এই গাইডটি কাজে লাগতে পারে।

HSC-এর পর জনপ্রিয় ১০টি ক্যারিয়ার পছন্দ

নিচের তালিকার পছন্দক্রমটি কোনো একটি পেশাগত সেক্টর অপর আরেকটির চেয়ে সেরা এ বিবেচনায় করা হয়নি। তাই ১নং ক্যারিয়ার (চিকিৎসা ও স্বাস্থ্যসেবা) ২নং ক্যারিয়ারের চেয়ে অধিকতর ভালো- এরকম কোন সিদ্বান্ত নেওয়া ঠিক হবে না। কারণ, সবার জন্য একই ক্যারিয়ার সেরা হতে পারে না। যাই হোক, বাংলাদেশে জনপ্রিয় ১০টি ক্যারিয়ার এক নজরে দেখে নাওঃ

ক্যারিয়ারউপযুক্ত শিক্ষাগত পথকার জন্য ভালো
১. চিকিৎসা ও স্বাস্থ্যসেবাMBBS, BDS, Nursing, Pharmacy, Health Sciences, etc.মানুষের সেবা করা পছন্দ হলে বা ঔষধশিল্পে কাজের আগ্রহ থাকলে
২. EngineeringCSE, EEE, ME, Civil, Architecture, etc.Math, Physics ও problem-solving পছন্দ হলে
৩. Technology & ITCSE, ICT, Software, Data, AI, CybersecurityTechnology ও coding-এ আগ্রহ থাকলে
৪. Business & FinanceBBA, Accounting, Finance, Marketing, Management, Economics, etc.ব্যবসায় ব্যবস্থাপনা, হিসাব-নিকাশ, মার্কেটিং, অর্থনীতিতে আগ্রহ থাকলে
৫. Government & Public Serviceবিভিন্ন বিষয়ে Bachelor + competitive examsস্থিতিশীল ও public-service career চাইলে
৬. Law & Legal ProfessionLLB → Bar/Legal careerযুক্তি, বিশ্লেষণ ও আইন বিষয়ে আগ্রহ থাকলে
৭. Agriculture & Food SectorAgriculture, Veterinary, Fisheries, Horticulture, Food Science, etc.কৃষি-সংশ্লিষ্ট পেশা, পশুপালন ও চিকিৎসা, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় আগ্রহ থাকলে
৮. Education & ResearchHonours/Master’s → Teaching/Researchপড়ানো, গবেষণা ও একাডেমিক পেশা পছন্দ হলে
৯. Media, Communication & Creative CareerMedia, Journalism, English, Design, Communication ইত্যাদিWriting, communication ও creativity থাকলে
১০. Entrepreneurship & Freelancingযেকোনো relevant degree + business/digital skillsস্বাধীনভাবে কাজ ও ব্যবসা করতে চাইলে

আরো পড়ুন: HSC-এর পর কোন Subject বেছে নেবে?

১. চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

চিকিৎসা পেশা বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় পেশাগুলোর অন্যতম। তবে “ডাক্তার হওয়া”ই স্বাস্থ্যসেবা খাতের একমাত্র পথ নয়।

MBBS ও BDS-এর পাশাপাশি Pharmacy, Nursing, Physiotherapy, Medical Laboratory Science, Public Health এবং অন্যান্য health-related ক্ষেত্রেও career গড়ে তোলা যায়।

কী পড়তে হবে?

Science background, বিশেষ করে Biology-তে আগ্রহী শিক্ষার্থীরা সাধারণত এই পথে এগোতে পারে।

সম্ভাব্য বিষয়:

  • MBBS
  • BDS
  • Pharmacy
  • Nursing
  • Physiotherapy
  • Public Health
  • Medical Laboratory Science
  • অন্যান্য Health Sciences

ক্যারিয়ার সুযোগ

পড়াশোনা ও পেশাগত যোগ্যতার ওপর ভিত্তি করে কাজ করা যায়-

  • হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার
  • Pharmaceutical industry
  • Public health organisations
  • গবেষণা প্রতিষ্ঠান
  • মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ

যে বিষয়টি মনে রাখতে হবে

শুধু সামাজিক মর্যাদা বা পরিবারের চাপে Medical পড়া উচিত নয়। দীর্ঘমেয়াদি পড়াশোনা ও demanding professional life সামলানোর মানসিক প্রস্তুতি আছে কি না, সেটিও বিবেচনা করতে হবে।

২. Engineering

Engineering এখনও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ professional career path।

তবে Engineering মানেই শুধু Civil বা Mechanical নয়। বর্তমানে technology-based engineering-এর পাশাপাশি electronics, automation, energy, manufacturing এবং বিভিন্ন interdisciplinary ক্ষেত্রেও সুযোগ তৈরি হচ্ছে।

জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহ

  • Computer Science & Engineering
  • Electrical & Electronic Engineering
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Industrial & Production Engineering
  • Chemical Engineering
  • Textile Engineering
  • Mechatronics
  • অন্যান্য Engineering disciplines

ক্যারিয়ার কোথায়?

Engineering graduates কাজ করতে পারে-

  • ConstructionManufacturing
  • Power & Energy
  • Telecommunications
  • Software & IT
  • Electronics
  • Semiconductor/Electronics manufacturing
  • Consulting/Research
  • Government organisations

গুরুত্বপূর্ণ কথা

শুধু “Engineering পড়লে চাকরি নিশ্চিত”- এই ধারণা ঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি technical skills, communication, problem-solving এবং practical experience গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

আরো পড়ুনঃ CSE বনাম EEE- কোনটি বেশি ভালো ক্যারিয়ার

৩. Technology & IT

গত কয়েক বছরে Technology career-এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে। Software development-এর পাশাপাশি AI, data, cybersecurity, cloud computing, automation এবং অন্যান্য digital ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হচ্ছে।

বাংলাদেশের ICT খাতকে নীতিগতভাবেও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে; ২০২৬ সালে AI-ready talent, cybersecurity এবং data skills উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। (BSS News)

AI Generated Symbolic Image

সম্ভাব্য career path

  • Software Engineer
  • Web Developer/Mobile App Developer
  • Data Analyst/Data Scientist
  • AI/ML Engineer
  • Cybersecurity Professional
  • Cloud Engineer
  • UI/UX Designer
  • Product Manager

শুধু CSE পড়লেই কি হবে?

না।

Technology career-এর ক্ষেত্রে degree-এর পাশাপাশি actual skill খুব গুরুত্বপূর্ণ।

উদাহরণস্বরূপ একজন Software Engineer-এর জন্য programming, Git, databases, software development এবং problem-solving শেখা দরকার।

একইভাবে Data career-এর জন্য statistics, SQL, Python এবং data visualization-এর মতো দক্ষতা প্রয়োজন হতে পারে।

৪. Business, Banking & Finance

Business Studies-এর শিক্ষার্থীদের জন্য এটি স্বাভাবিক career path হলেও Science বা Humanities-এর শিক্ষার্থীরাও বিভিন্ন business-related programme-এ যেতে পারে।

সম্ভাব্য বিষয়

  • BBA
  • Accounting/Finance
  • Marketing/Management
  • Economics/International Business
  • Supply Chain Management/Human Resource Management

কোথায় কাজ করা যায়?

  • ব্যাংক
  • Financial institutions
  • Multinational companies
  • FMCG companies
  • Corporate sector
  • Accounting firms
  • Insurance
  • Fintech
  • Startups

জেনে নাওঃ HSC-এর পর BBA পড়া কি ভালো?

৫. Government & Public Service

বাংলাদেশে সরকারি চাকরি এখনও অনেক শিক্ষার্থীর অন্যতম প্রধান ক্যারিয়ার লক্ষ্য।

এর মধ্যে BCS সবচেয়ে পরিচিত হলেও সরকারি চাকরি মানেই শুধু BCS নয়।

বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি সংস্থায় বিভিন্ন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তরদের জন্য ভালো সুযোগ থাকে।

কেন জনপ্রিয়?

  • চাকুরি হারানোর অনিশ্চয়তা নেই বললেই চলে
  • চাকুরি সমাপনান্তে বিভিন্ন সুযোগ-সুবিধা
  • সামাজিক গ্রহণযোগ্যতা
  • Public service-এর সুযোগ

কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ

শুধু সরকারি চাকরির আশায় কোনো বিষয় নির্বাচন করা ঠিক নয়।

প্রথমে নিজের academic interest অনুযায়ী বিষয় বেছে নিয়ে পরে সেই বিষয়-এর সঙ্গে সম্পর্কিত সরকারি ও প্রাইভেট- দুই ধরনের career opportunity বিবেচনা করা ভালো।

এখানে দেখুনঃ কীভাবে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন University Selection Guide

৬. Law & Legal Profession

আইন কানুন নিয়ে আগ্রহ থাকলে Law একটি শক্তিশালী career path হতে পারে।

LLB করার পর আইনজীবী হিসেবে career গড়ার পাশাপাশি legal departments, corporate organisations, banks, NGOs এবং বিভিন্ন প্রতিষ্ঠানে legal-related কাজের সুযোগ রয়েছে।

সম্ভাব্য career

  • Advocate
  • Legal Officer
  • Corporate Lawyer
  • Legal Consultant
  • Judicial career
  • Legal Researcher
  • Compliance Professional

৭. Agriculture, Food & Environmental Career

বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে Agriculture-related career-এর গুরুত্ব অনেক।

তবে Agriculture মানেই শুধু সরকারি কৃষি কর্মকর্তা হওয়া নয়।

বর্তমানে Agriculture-এর সঙ্গে technology, food processing, biotechnology, environment, agribusiness এবং entrepreneurship-এর সম্পর্কও বাড়ছে।

সম্ভাব্য বিষয়

  • Agriculture
  • Horticulture
  • Agronomy
  • Genetics & Plant Breeding
  • Entomology
  • Plant Pathology
  • Agricultural Economics
  • Food Science
  • Fisheries
  • Veterinary & Animal Husbandry
  • Forestry
  • Environmental Science

ক্যারিয়ার সুযোগ

  • Government agricultural services
  • Agribusiness
  • Seed industry
  • Fertilizer & agrochemical industry
  • Food processing
  • Research
  • Development organisations
  • Agricultural technology
  • Entrepreneurship

বিশেষ সম্ভাবনা

Agriculture background থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগও রয়েছে- যেমন কৃষিপণ্য, food processing, nursery, seed, farm technology, agricultural services…

৮. Education & Research

Teaching career অনেক সময় শিক্ষার্থীদের career list-এ পিছিয়ে থাকে। অথচ যারা পড়াতে ভালোবাসে, তাদের জন্য এটি একটি meaningful এবং দীর্ঘমেয়াদি পথ।

সম্ভাব্য ক্যারিয়ার

  • School Teacher
  • College Lecturer
  • University Teacher
  • Researcher
  • Educational Content Developer
  • Academic Coordinator
  • Education Consultant

কীভাবে এগোবে?

সাধারণভাবে একটি relevant subject-এ Bachelor → Master’s → প্রয়োজন অনুযায়ী research/higher education—এই পথ অনুসরণ করা যায়।

৯. Media, Communication & Creative Career

বর্তমান digital যুগে creative career-এর পরিধিও অনেক বড় হয়েছে।

শুধু newspaper বা television-এ কাজ করাই Media career নয়।

সম্ভাব্য ক্ষেত্র

  • Journalism
  • Content Creation
  • Digital Media/Advertising
  • Public Relations
  • Copywriting
  • Graphic Design/Video Production
  • Photography/FilmAnimation
  • Social Media

একটি গুরুত্বপূর্ণ সুবিধা

এই sector-এ degree-এর পাশাপাশি portfolio অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।

অর্থাৎ “আমি পারি” বলার চেয়ে আমি কী কাজ করেছি- তা দেখাতে পারা অনেক বেশি কার্যকর।

১০. Entrepreneurship & Freelancing

সব career-এর শেষ লক্ষ্য চাকরি হতে হবে- এমন কোনো নিয়ম নেই।

কেউ নিজের ব্যবসা শুরু করতে পারে, কেউ freelancing করতে পারে, কেউ startup তৈরি করতে পারে।

Entrepreneurship-এর জন্য কী দরকার?

শুধু business idea থাকলেই হবে না। প্রয়োজন-

  • Problem identification
  • Market research
  • Communication
  • Financial knowledge
  • Marketing
  • Technology
  • Leadership
  • Risk management

Freelancing-এর ক্ষেত্রে?

প্রথমে একটি marketable skill তৈরি করা জরুরি। যেমন-

  • Web development
  • Graphic design/Video editing
  • Digital marketing
  • Content writing
  • SEO
  • UI/UX
  • Data-related services

তবে freelancing-কে “সহজে দ্রুত টাকা আয়ের পথ” হিসেবে দেখা উচিত নয়। Skill, portfolio, client communication এবং ধারাবাহিক কাজ—সবই প্রয়োজন।

কোন Career Path তোমার জন্য সঠিক?

এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সবচেয়ে ভালো career কোনটি?”- এর একটি universal answer নেই।

তোমার জন্য ভালো career নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর।

১. নিজের আগ্রহ বুঝো

নিজেকে প্রশ্ন করো-

  • কোন বিষয় পড়তে ভালো লাগে?
  • কোন ধরনের কাজ করতে বিরক্তি কম হয়?
  • কোন বিষয়ে নিজে থেকে জানতে ইচ্ছা করে?

যে বিষয়ে সত্যিকারের আগ্রহ আছে, সেটিতে দীর্ঘমেয়াদে স্কিল তৈরি করা সাধারণত সহজ হয়।

২. নিজের সক্ষমতা বিবেচনা করো

আগ্রহ থাকলেই হবে না। নিজের aptitude-ও দেখতে হবে। যেমন-

Math + Logic → Engineering, CSE, Data, Finance
Biology + Service mindset → Medicine, Pharmacy, Health Sciences
Business + Communication → BBA, Marketing, Finance
Writing + Creativity → Media, Communication, Design
Nature + Biology → Agriculture, Environmental Science

এগুলো অবশ্যই কঠোর নিয়ম নয়- একজন শিক্ষার্থী একাধিক ক্ষেত্রে ভালো করতে পারে।

৩. Career-এর কাজটি কেমন, তা জানো

অনেক শিক্ষার্থী profession-এর নাম পছন্দ করে, কিন্তু সেই profession-এর দৈনন্দিন কাজ পছন্দ করে না।

তাই শুধু- “আমি ডাক্তার হতে চাই” না বলে ভাবো-

“আমি কি রোগী দেখা, দীর্ঘ পড়াশোনা, দায়িত্ব এবং চাপ সামলাতে আগ্রহী?”

একইভাবে CSE-এর ক্ষেত্রে ভাবো-

“আমি কি নিয়মিত coding, debugging এবং নতুন technology শেখার কাজ উপভোগ করব?”

Career-এর নাম নয়, career-এর বাস্তব কাজকে ভালো লাগা বেশি গুরুত্বপূর্ণ।

৪. Job Market বিবেচনা করো

Career নির্বাচন করার সময় বর্তমান ও ভবিষ্যৎ job market সম্পর্কে ধারণা থাকা দরকার।

তবে শুধু আজকের চাকরির বাজার দেখলে হবে না। Technology ও automation-এর কারণে কাজের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ২০২৬ সালের একটি CPD analysis-ও Bangladesh-এর workforce-এর ক্ষেত্রে skill gap ও technological change-এর গুরুত্ব তুলে ধরেছে। (Centre for Policy Dialogue (CPD))

তাই এমন career বেছে নেওয়া ভালো যেখানে—

  • নতুন skill শেখার সুযোগ আছে
  • specialization করা যায়
  • বিভিন্ন industry-তে কাজের সুযোগ থাকে
  • future adaptation সম্ভব

৫. শুধু Starting Salary দেখো না

একটি career-এর শুরুতে salary বেশি হলেই সেটি সবার জন্য সেরা হবে না। বিবেচনা করো-

Starting salary + career growth + job stability + skill growth + work-life balance + future opportunities

সব মিলিয়ে।

৬. Higher Study-এর সুযোগ দেখো

তুমি কি ভবিষ্যতে Master’s, PhD বা বিদেশে পড়তে চাও?

তাহলে undergraduate subject বেছে নেওয়ার সময় দেখো-

  • আন্তর্জাতিকভাবে বিষয়টির গ্রহণযোগ্যতা কেমন
  • higher study-এর সুযোগ কেমন
  • research opportunities কেমন
  • স্কলারশিপের সুযোগ বা সম্ভাবনা কেমন

Science, Humanities নাকি Business- কার জন্য কোন Career?

একটি সাধারণ ধারণা দেওয়া যায়:

HSC Groupসম্ভাব্য ক্যারিয়ার
ScienceMedicine, Engineering, CSE, Pharmacy, Agriculture, Science & Research
HumanitiesLaw, Education, Media, Social Sciences, Public Service, Communication
Business StudiesBBA, Finance, Accounting, Banking, Marketing, Entrepreneurship

তবে এটিকে fixed rule মনে করা উচিত নয়।

বিশ্ববিদ্যালয়ের admission requirements অনুযায়ী অনেক ক্ষেত্রে group পরিবর্তন করে বা ভিন্ন discipline-এও যাওয়ার সুযোগ থাকে।

তাই নির্দিষ্ট subject বেছে নেওয়ার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বর্তমান admission requirements অবশ্যই যাচাই করতে হবে। UGC-এর official resources থেকেও বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা-সংক্রান্ত তথ্য যাচাই করা যায়।

HSC-এর পর কী করা উচিত? Step-by-Step Guide

HSC শেষ হওয়ার পর একসঙ্গে সব সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। ধাপে ধাপে এগোলে বিষয়টি অনেক সহজ হয়।

Step : নিজের career interest-এর তালিকা তৈরি করো

প্রথমে ৩–৫টি সম্ভাব্য career লিখে ফেলো।

যেমন:

  • Doctor
  • Engineer
  • Software Engineer
  • Banker
  • University Teacher

Step : প্রতিটি career নিয়ে research করো

প্রতিটির জন্য খুঁজে দেখো-

  • কোন subject পড়তে হবে?
  • কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যায়?
  • Admission requirements কী?
  • পড়াশোনার সময় কত?
  • চাকরির ক্ষেত্র কী?
  • Higher study-এর সুযোগ কী?
  • Career-এর challenges কী?

Step : Subject shortlist করো

এবার career নয়, subject shortlist করো। উদাহরণ:

Technology career → CSE / ICT / Software-related subjects
Business career → BBA / Finance / Accounting / Economics
Agriculture career → Agriculture / Horticulture / Agronomy ইত্যাদি

Step : University shortlist করো

এরপর বিশ্ববিদ্যালয় বাছাই করো

শুধু university ranking নয়, দেখো-

  • Subject quality
  • Faculty/Lab facilities
  • Research
  • Alumni
  • Internship opportunitiesIndustry connection
  • Location/Cost

Step : Admission preparation শুরু করো

নিজের target university অনুযায়ী admission preparation plan তৈরি করো।

একসঙ্গে অনেক জায়গায় ছুটে বেড়ানোর চেয়ে আগে target list + backup list তৈরি করা ভালো।

Step : একটি additional skill শেখা শুরু করো

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই একটি useful skill শুরু করতে পারো। যেমন-

  • English communication
  • Computer basics
  • Excel
  • Programming
  • Graphic design
  • Writing
  • Presentation
  • Public speaking

কারণ ভবিষ্যতের চাকরির বাজারে শুধু academic qualification যথেষ্ট নাও হতে পারে; skills gap কমানো increasingly important হয়ে উঠছে। (The Daily Star)

যে ভুলগুলো HSC-এর পর করা উচিত নয়

বন্ধু যে subject নিয়েছে, সেটিই নেওয়া

বন্ধুর জন্য ভালো subject তোমার জন্যও ভালো হবে- এমন নয়।

শুধু পরিবারের চাপে career নির্বাচন

পরিবারের পরামর্শ গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত career-এর কাজটি তোমাকেই করতে হবে।

শুধু salary দেখে subject নির্বাচন

Salary গুরুত্বপূর্ণ, কিন্তু career satisfaction ও long-term growth-ও গুরুত্বপূর্ণ।

শুধু university brand দেখে subject নেওয়া

ভালো university গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল subject + ভালো university সবসময় সঠিক subject + ভালো university-এর চেয়ে ভালো ফল দেবে না।

❌ “এই subject-এর চাকরি নেই ধরনের কথায় বিশ্বাস করা

কোনো subject-কে এক কথায় ভালো বা খারাপ বলা ঠিক নয়। Subject-এর সঙ্গে specialization, skills, university, experience এবং career strategy-ও গুরুত্বপূর্ণ।

❌ Degree নিলেই চাকরি হবে ভাবা

আজকের পরিবর্তনশীল job market-এ degree-এর পাশাপাশি practical skill, communication, adaptability এবং experience গুরুত্বপূর্ণ।

শেষ কথা: Career নির্বাচন মানে শুধু একটি Subject নির্বাচন নয়

HSC-এর পর career নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু এটিকে এমন সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয় যে একবার ভুল হলে জীবন শেষ।

বরং ক্যারিয়ার একটি দীর্ঘ journey.

আজ তুমি একটি subject বেছে নেবে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন skill শিখবে। Internship করবে। নিজের আগ্রহ আরও পরিষ্কার হবে। প্রয়োজনে specialization পরিবর্তন করবে। Higher study করবে। এমনকি ভবিষ্যতে career field পরিবর্তনও করতে পারো।

তাই HSC-এর পর সবচেয়ে ভালো strategy হলো-

নিজেকে জানো সম্ভাব্য career খুঁজে দেখো → subject নির্বাচন করো ভালোভাবে পড়াশোনা করো → skill তৈরি করো বাস্তব অভিজ্ঞতা অর্জন করো।

সবার জন্য একটাই “best career” নেই। তোমার জন্য best career হলো এমন একটি পথ, যেখানে তোমার আগ্রহ, যোগ্যতা, ভবিষ্যৎ সুযোগ এবং জীবনযাপনের লক্ষ্য- এই চারটি একসঙ্গে কাজ করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- শুধু অন্যরা কী করছে তা দেখে career নির্বাচন করো না; তুমি আগামী ১০ বছর কী ধরনের জীবন ও কাজ করতে চাও, সেটি ভেবেই সিদ্ধান্ত নাও।

Best of Luck!

You May Like