Free IELTS preparation in Bangladesh: কোর্স, Mock Test ও রিসোর্স
Free IELTS preparation in Bangladesh, IELTS preparation material free download, free IELTS preparation course online – explored all things in one article!
বিদেশে পড়াশোনার চিন্তা-ভাবনার শুরুতেই আসে IELTS preparation প্রসঙ্গ। আমরা এই পোস্টে free IELTS preparation in Bangladesh নিয়ে কিছু সঠিক তথ্য তুলে ধরবো।
IELTS-এর প্রস্তুতি নিতে চান, কিন্তু কোচিংয়ের পেছনে অনেক টাকা খরচ করতে চান না? সমস্যা নেই। বাংলাদেশে ঘরে বসেই বিনামূল্যে IELTS প্রস্তুতি শুরু করা সম্ভব। British Council, IDP এবং Banglay IELTS এর মতো প্ল্যাটফর্মের পাশাপাশি IELTS-এর অফিসিয়াল ওয়েবসাইটেও রয়েছে অনুশীলনের বিভিন্ন সুযোগ।
তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার- free IELTS preparation মানেই সব সুবিধাসহ সম্পূর্ণ বিনামূল্যের কোর্স নয়। কিছু প্ল্যাটফর্ম বিনামূল্যে ভিডিও, নমুনা প্রশ্ন ও Mock Test দেয়। আবার কিছু কোর্সের বিশেষ সুবিধা পেতে IELTS পরীক্ষার জন্য নিবন্ধন করতে হয়।
এই গাইডে জানবেন কোথায় বিনামূল্যে IELTS প্রস্তুতি নিতে পারবেন, কোন প্ল্যাটফর্মে কী সুবিধা পাওয়া যায় এবং নিজের প্রস্তুতি কীভাবে শুরু করবেন।
Best website for IELTS preparation online
| প্ল্যাটফর্ম | কী পাওয়া যায় | সবার জন্য ফ্রি? |
| British Council IELTS Ready | Mini Mock Test, Complete Mock Test, Course Materials | প্রাথমিক সুবিধাগুলো ফ্রি |
| IDP IELTS | Practice materials, Masterclass, প্রস্তুতির নির্দেশনা | অনেক রিসোর্স ফ্রি |
| Banglay IELTS | বাংলা ব্যাখ্যাসহ ভিডিও ও অনুশীলনের সুযোগ | নির্দিষ্ট ফ্রি রিসোর্স |
| IELTS.org | অফিসিয়াল নমুনা প্রশ্ন ও উত্তর | ফ্রি |
| YouTube | Listening, Reading, Writing ও Speaking-এর পাঠ | অনেক পাঠ ফ্রি |
সুবিধা ও প্রবেশাধিকারের শর্ত পরিবর্তিত হতে পারে। তাই কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করুন।
British council IELTS preparation – IELTS Ready
যারা Free IELTS preparation in Bangladesh এর সুযোগ খোঁজেন, তাদের প্রথম পছন্দ হতে পারে British Council-এর IELTS Ready.
IELTS পরীক্ষার অন্যতম আয়োজক হলো British Council, এই প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষার ধরন বুঝতে এবং নিজের প্রস্তুতি যাচাই করতে বিভিন্ন রিসোর্স পাওয়া যায়।
কী কী সুবিধা পাওয়া যায়?
- ৫০ মিনিটের একটি Mini Mock Test
- AI-ভিত্তিক প্রতিক্রিয়া ও আনুমানিক Band Score
- দুটি পূর্ণাঙ্গ IELTS Mock Test
- Model Answer, Learning & Preparation Materials
- IELTS-এর বিভিন্ন প্রশ্নের ধরন নিয়ে Learning Module
- Podcast, webinar, English learning resources
British Council-এর তথ্য অনুযায়ী, IELTS Ready-তে Free Registration করে এসব প্রাথমিক সুবিধা নেওয়া যায়। অন্যদিকে, IELTS Ready Premium-এর বিস্তৃত সুবিধা পেতে British Council-এর মাধ্যমে IELTS পরীক্ষার জন্য নিবন্ধন করতে হয়।
How to start IELTS preparation
১. IELTS Ready-এর অফিসিয়াল পেজে যান।
২. বিনামূল্যে নিবন্ধন করুন।
৩. Mini Mock Test দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।
৪. ফলাফল দেখে দুর্বল অংশগুলোতে অনুশীলন করুন।
অফিসিয়াল লিংক: British Council IELTS Ready
IDP IELTS: Free Preparation Resources
IDP IELTS বাংলাদেশের IELTS পরীক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির উৎস। এখানে Listening, Reading, Writing ও Speaking-এর অনুশীলন, পরীক্ষার কৌশল এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের তথ্য পাওয়া যায়।
কী কী করতে পারবেন?
- IELTS-এর প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবেন।
- বিভিন্ন দক্ষতার নমুনা প্রশ্ন অনুশীলন করতে পারবেন।
- বিনামূল্যের IELTS Masterclass-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন।
- পরীক্ষার প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নিতে পারবেন।
- IELTS পরীক্ষার কম্পিউটারভিত্তিক ধরন সম্পর্কে প্রস্তুতি নিতে পারবেন।
IDP-এর Free IELTS Masterclass-এ পরীক্ষার কাঠামো, মূল্যায়নের মানদণ্ড এবং চারটি দক্ষতার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। নির্ধারিত সেশনে অংশ নিতে নিবন্ধন করতে হয়।
তবে IDP-এর কিছু বিশেষ সুবিধা IELTS পরীক্ষার জন্য নিবন্ধন ও ফি পরিশোধের সঙ্গে যুক্ত। উদাহরণস্বরূপ, IDP Bangladesh-এর একটি অফারে পরীক্ষার ফি পরিশোধের পর চারটি দক্ষতার মধ্যে একটি বেছে নিয়ে ৩০ দিনের অনলাইন প্রস্তুতি কোর্স ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
অতএব, বিনামূল্যের সাধারণ রিসোর্স এবং পরীক্ষার ফি দেওয়ার পর পাওয়া সুবিধাকে এক করে দেখবেন না।
অফিসিয়াল লিংক:
Banglay IELTS: বাংলায় বুঝে প্রস্তুতি নিতে চাইলে
ইংরেজিতে ব্যাখ্যা বুঝতে সমস্যা হলে Banglay IELTS-এর ভিডিও ও অন্যান্য বিনামূল্যের রিসোর্স কাজে লাগতে পারে। প্ল্যাটফর্মটিতে IELTS-এর বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ভাষায় ব্যাখ্যা, ভিডিও পাঠ এবং অনুশীলনের সুযোগ রয়েছে। যারা বিশেষ করে Reading ও Writing-এর প্রশ্নের ধরন বুঝতে চান, তারা এর উন্মুক্ত কনটেন্ট দিয়ে শুরু করতে পারেন।
কীভাবে উপকৃত হবেন?
- বাংলায় IELTS-এর প্রশ্নের ধরন বুঝতে পারবেন।
- Reading ও Listening-এর কৌশল নিয়ে শিখতে পারবেন।
- Writing ও Speaking-এর প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে পারবেন।
- নিজের সুবিধামতো ভিডিও দেখে অনুশীলন করতে পারবেন।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। Banglay IELTS একটি কোচিং ও প্রশিক্ষণ প্ল্যাটফর্মও। এর সব কোর্স বা সুবিধা বিনামূল্যে নয়। যেমন, তাদের বিজ্ঞাপিত অনলাইন ব্যাচে লাইভ ক্লাস, Mock Test ও অন্যান্য সুবিধার জন্য ফি নেওয়া হয়।
বিভিন্ন ধরনের ফ্রি কোর্সের আপডেট তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
তাই কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে মূল্য, ক্লাসের সংখ্যা, Mock Test-এর সুবিধা এবং বিনামূল্যের অংশগুলো আলাদাভাবে যাচাই করুন।
অফিসিয়াল লিংক:
IELTS.org: অফিসিয়াল নমুনা প্রশ্ন ও অনুশীলন
IELTS পরীক্ষার প্রস্তুতির জন্য মূল পরীক্ষার আয়োজকদের প্রকাশিত নমুনা প্রশ্ন অনুশীলন করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে IELTS-এর অফিসিয়াল ওয়েবসাইট ভালো একটি উৎস।
এখানে IELTS Academic, IELTS General Training এবং IELTS for UKVI Life Skills-সহ বিভিন্ন পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন ও অনুশীলনের উপকরণ পাওয়া যায়।
কেন ব্যবহার করবেন?
- পরীক্ষার কাঠামো বুঝতে পারবেন।
- প্রশ্নের ধরন সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পাবেন।
- নির্দিষ্ট সময় ধরে অনুশীলন করতে পারবেন।
- নিজের ভুল চিহ্নিত করে দুর্বল অংশে মনোযোগ দিতে পারবেন।
মনে রাখবেন, নমুনা প্রশ্ন সমাধান করলেই সম্পূর্ণ প্রস্তুতি শেষ হয়ে যায় না। বিশেষ করে Writing ও Speaking-এর ক্ষেত্রে উত্তর বিশ্লেষণ, নিয়মিত অনুশীলন এবং যথাযথ প্রতিক্রিয়া পাওয়া গুরুত্বপূর্ণ।
অফিসিয়াল লিংক: IELTS Sample Test Questions
YouTube: free IELTS learning scopes for all
YouTube-এ IELTS প্রস্তুতির জন্য অসংখ্য ভিডিও রয়েছে। সঠিকভাবে বেছে ব্যবহার করতে পারলে এগুলো কোচিং ছাড়াই প্রস্তুতি শুরু করতে সাহায্য করতে পারে।
আপনি এখানে শিখতে পারেন –
- Listening-এর বিভিন্ন প্রশ্নের ধরন
- Reading-এর দ্রুত উত্তর খোঁজার কৌশল
- Writing Task 1 ও Task 2-এর কাঠামো
- Speaking-এর উত্তর সাজানোর কৌশল
- Grammar, Vocabulary ও Pronunciation
তবে সব ভিডিও সমান মানের নয়। বিশেষ করে Band Score নিশ্চিত করার দাবি, মুখস্থ উত্তর এবং যাচাইহীন পরীক্ষার তথ্যের বিষয়ে সতর্ক থাকুন। ভিডিও দেখে শুধু নিয়ম শিখলেই হবে না। নিজে প্রশ্ন সমাধান করতে হবে, Writing লিখতে হবে এবং Speaking অনুশীলন করতে হবে।
পরামর্শ: একটি নির্ভরযোগ্য চ্যানেল বেছে নিয়ে নিয়মিত অনুশীলন করুন। প্রতিদিন নতুন নতুন কৌশল শেখার চেয়ে একটি কার্যকর কৌশল আয়ত্ত করা বেশি উপকারী। একটি প্ল্যাটফর্মেই সব ধরনের সুবিধা পাওয়া যাবে, এমন নয়। প্রয়োজন অনুযায়ী দুই বা তিনটি উৎস একসঙ্গে ব্যবহার করতে পারেন।
Top IELTS preparation books in Bangladesh
বাংলাদেশে IELTS প্রস্তুতির জন্য সবচেয়ে কাজে লাগে এমন বইগুলো হলো Cambridge IELTS সিরিজ, Official IELTS বই এবং নির্দিষ্ট দক্ষতা উন্নয়নের বই। আপনার বর্তমান দক্ষতা ও লক্ষ্য স্কোর অনুযায়ী বই বেছে নেওয়া ভালো।
বাংলাদেশে IELTS প্রস্তুতির সেরা ৫টি বই
- Cambridge IELTS 21 — সর্বশেষ প্র্যাকটিস টেস্টের জন্য।
- The Official Cambridge Guide to IELTS — চারটি দক্ষতার প্রস্তুতি ও কৌশল শেখার জন্য।
- Complete IELTS — নিজের বর্তমান দক্ষতা অনুযায়ী ধাপে ধাপে প্রস্তুতির জন্য।
- IELTS Vocabulary for Bands 6.5 and Above — উন্নত শব্দভান্ডার গড়তে।
- IELTS Advantage: Writing Skills — Writing Task 1 ও Task 2 অনুশীলনের জন্য।
বাংলাদেশে কেনার আগে সংস্করণ, অডিও সুবিধা ও বইয়ের আসল কপি যাচাই করুন।
How to prepare for IELTS at home in Bangladesh
কীভাবে FREE IELTS প্রস্তুতি শুরু করবেন? আপনি যদি একেবারে শুরু থেকে প্রস্তুতি নিতে চান, তাহলে নিচের পরিকল্পনাটি অনুসরণ করতে পারেন।
প্রথম সপ্তাহ: নিজের বর্তমান দক্ষতা যাচাই
British Council-এর Mini Mock Test অথবা অফিসিয়াল নমুনা প্রশ্ন দিয়ে শুরু করুন। Listening ও Reading-এ কতটা ভালো করছেন, তা লিখে রাখুন।
দ্বিতীয় সপ্তাহ: দুর্বল অংশে মনোযোগ
Reading-এ সময় বেশি লাগলে প্রশ্নের ধরন বুঝে অনুশীলন করুন। Listening-এ সমস্যা হলে অডিও শোনার পাশাপাশি উত্তর খুঁজে বের করার অনুশীলন করুন।
তৃতীয় সপ্তাহ: Writing and Speaking
নিয়মিত Writing Task 1 ও Task 2 লিখুন। Speaking-এর জন্য পরিচিত বিষয় নিয়ে ইংরেজিতে কথা বলুন এবং নিজের উত্তর রেকর্ড করে শুনুন।
চতুর্থ সপ্তাহ: পূর্ণাঙ্গ Mock Test
নির্ধারিত সময় ধরে একটি পূর্ণাঙ্গ অনুশীলনী পরীক্ষা দিন। এরপর ভুলগুলো বিশ্লেষণ করুন এবং পরবর্তী সপ্তাহের প্রস্তুতির পরিকল্পনা করুন।
এই চার সপ্তাহের পরিকল্পনা প্রস্তুতি শুরু করার একটি উপায় মাত্র। আপনার বর্তমান ইংরেজির দক্ষতা ও লক্ষ্য Band Score অনুযায়ী আরও বেশি সময় লাগতে পারে।
Free IELTS Course করে কি ভালো Band Score পাওয়া সম্ভব?
সম্ভব, তবে শুধু ফ্রি কোর্স করলেই ভালো Band Score নিশ্চিত হয় না। আপনার ফলাফল নির্ভর করবে বর্তমান ইংরেজির দক্ষতা, নিয়মিত অনুশীলন, ভুল সংশোধন এবং পরীক্ষার কৌশল আয়ত্ত করার ওপর।
Listening ও Reading-এর ক্ষেত্রে উত্তর মিলিয়ে নিজের অগ্রগতি বোঝা তুলনামূলক সহজ। কিন্তু Writing ও Speaking-এ কোথায় ভুল হচ্ছে, তা বোঝার জন্য যথাযথ প্রতিক্রিয়া প্রয়োজন হতে পারে। তাই বিনামূল্যের উপকরণ দিয়ে প্রস্তুতি শুরু করুন। পরে প্রয়োজন হলে শিক্ষক, অভিজ্ঞ IELTS প্রশিক্ষক বা নির্ভরযোগ্য মূল্যায়নসেবার সাহায্য নিতে পারেন।
শেষ কথা
IELTS প্রস্তুতির জন্য শুরুতেই ব্যয়বহুল কোচিংয়ে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়। British Council, IDP, IELTS.org এবং Banglay IELTS-এর উন্মুক্ত রিসোর্স ব্যবহার করে আপনি নিজের প্রস্তুতি শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক রিসোর্স বেছে নিয়ে নিয়মিত অনুশীলন করা – শুধু বেশি কোর্সে নিবন্ধন করা নয়।
JanaOjana শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষা–সংক্রান্ত তথ্য সহজভাবে তুলে ধরে।
Free IELTS preparation in Bangladesh নিবন্ধটি অনলাইন থেকে সংগৃহীত বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। যদি কোনো অসংগতি বা ভুল তথ্য থাকে, তাহলে কমেন্ট-এ জানান!
আরো পড়তে পারেনঃ







